Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:59 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দুর্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত।

নিউজ রুম / ৫৭১
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষযে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাষন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান( সি আই পি) মিলনায়তন কলাপাড়া প্রেসক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মোঃ ছানাউল হক মন্ডল উপপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ বজলুর রশিদ আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আরে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, মোঃ হাচনাইন পারভেজ পুলিশ পরিদর্শক ইনচার্জ ট্যুরিষ্ট পুলিশ, মোঃ জসিম ভারপ্রাপ্ত কর্মকর্তা কলাপাড়া থানা, উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান শাহীনা পারভিন সিমা প্রমুখ। সেমিনারের উন্মুক্ত আলোচনায় জনপ্রতিনিতি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সিপিপি সদস্য বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ নানান পেশার মানুষ অংশগ্রহণ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/