Loading ...
  • Tue, 14 Jul 2026, 10:40 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শ্বাসনালিতে মার্বেল আঁটকে শিশুর মৃত্যু

নিউজ রুম / ৪৬৬
বুধবার, ৩১ মে, ২০২৩

কলাপাড়া প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসনালিতে মার্বেল আঁটকে জাবের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার( ৩১ মে) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাবের ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

জানা যায়, দুপুরে জাবের মার্বেল নিয়ে খেলা করছিল। এ সময় মার্বেল মুখে নিলে গলার ভেতরে গিয়ে শ্বাসনালিতে আটকে যায়। এরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জসিম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/