কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে সরকারি সহায়তার চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থেকে এ চেক বিতরণ করাহয়।
উপজেলার চাকামইয়া ইউনিয়নে গাছ পরে নিহত জয়নব বিবির স্বামী কাসেম বয়াতী ও ডালবুগঞ্জে বিলে গরু আনতে গিয়ে নিহত হাসান মোড়লের অন্ধ মা মাহমুদা বেগমের হাতে পঁচিশ হাজার করে মোট দুই পরিবার কে মোট পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন।
এসময় নির্বাহী কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় নিহতর পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
tawhidit.top/