পটুয়াখালী প্রতিনিধি।।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে গত শুক্রবার (১৯ মে) এক জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ’লীগের নলখোস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুরস্থলে এসে শেষ হয়।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ এর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, মো. হাজী আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, এ্যাড.নাঈম বশির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. উত্তম কর্মকার ও জেলা পরিষদ সদস্য গাজী মিজানুর রহমান মিজানসহ শ্রমিকলীগ, যুবলীগ,মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/