Loading ...
  • Tue, 03 Mar 2026, 05:42 pm
আবহাওয়া ব্যানার

বরগুনায় সেনা সদস্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা!

নিউজ রুম / ৯২২
শনিবার, ২০ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ না দেয়ায় ও জমি-জমা আত্মসাতের অভিযোগ এনে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে সেনা সদস্যের ‘মা’ তিনি সদর উপজেলার ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রামের মৃত খবির মুসুল্লীর স্ত্রী মোসাঃ হাসিনা বেগম।  

মামলার আসামি মোঃ আল-আমিন, হাসিনার বেগমের নিজ সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

শনিবার (২০,মে) বিকালে বাদীর আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদী’কে তার ছেলে ভরন-পোষণ না দিয়ে বিভিন্ন সময় নির্যাতন ও স্বামীর জমিজমা থেকে বঞ্চিত করে কৌশলে তা আত্মসাৎ করে নিয়ে ঘর থেকে বের করে দেয়। এ অভিযোগে বুধবার (১৬,মে) বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ছেলে আল-আমিনে’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন মা হাসিনা বেগম।

তিনি আরো বলেন,বৃহস্পতিবার আদালত মামলাটি আমলেও নিয়েছে। আশাকরি শীঘ্রই আদালতের মাধ্যমে বাদী তার ন্যায় বিচার পাবেন।

বাদী হাসিনা বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পরে জমি-জমা বর্গা চাষ করে আমি জীবিকা নির্বাহ করে আসছিলাম। সকল জমিজমা কৌশলে আমার ছেলে তার নামে দলিল করে নিয়ে এখন আমাকে চিকিৎসা-সহ ভরন-পোষণ থেকে বঞ্চিত করছে।

তিনি আরও বলেন, আমি বৃদ্ধ মানুষ,ভরন-পোষণ ও জমি ফেরত চাওয়ায় আমাকে মারধর করে, আমার ছেলে ও তার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই বিচার চেয়ে আমি এ মামলা করেছি। অবশেষে এখন আমার ঠাই হয়েছে আমার বড় মেয়ে’র জামাই বাড়িতে। সেখান থেকেও তুলে নিতে পায়তারা করছে আমার ছেলে আল-আমিন।

এ বিষয় জানতে হাসিনা বেগমের ছেলে সেনা সদস্য মোঃ আল-আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন,আমি ব্যস্ত আছি। এ বিষয় আমি বক্তব্য দিতে প্রস্তুত না। পরে আপনাকে জানাবো।

এ ব্যাপারে এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, আমি খোঁজ-খবর নিয়েছি ঘটনা সত্য।যে মা গর্ভে ধারণ করেছে সেই মায়ের সাথে কোন রকমই এমনটা করতে পারে না। আল আমিন চরম অন্যায় করেছে। তার বিচার হওয়া উচিত।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/