Loading ...
  • Fri, 06 Mar 2026, 05:18 am
আবহাওয়া ব্যানার

‘‘মোখা’’ মোকাবেলায় বরগুনায় দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ২২৯
শনিবার, ১৩ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে আজ শনিবার, ১৩ মে, বেলা ১১ টায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির জরুরি সভা অনুষ্টিত হয় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ‘‘সুবর্ণজয়ন্তী’’ সম্মেলনকক্ষে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় সরকারী কর্মকর্তা, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, স্বেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,দূর্যোগ পরবর্তি পরিস্হিতি তাৎক্ষণিক সহায়তার জন্য ৫টি উপজেলায় ১০ মেট্রিক টন করে চাল, এবং ৫০ হাজার টাকা এবং বামনা উপজেলায় ৫ মেট্রিক টন চাল সহ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তবে বেড়ীবাঁধের বাহিরে কত সংখ্যক জনবসতি আছে তার সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননী। গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা ফিশিং ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে অবস্হান নিয়েছে বলে সভায় জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধের ২৪ টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। আড়াই’শ কিলোমিটার বেড়ীবাঁধ ভাঙ্গন আছে বলে তিনি উল্লেখ করেন।

প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ক্ষয়-ক্ষতি দ্রুত নিরুপনের জন্য প্রতিটি ইউনিয়নে টিম করে দেয়া হয়েছে।

সিভিল সার্জনের প্রতিনিধি বলেন, ৪২ টি ইউনিয়নে ৪২ টি মেডিকেল টিম ছাড়াও তাৎক্ষণিক সাড়া দেবার জন্য ৭ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বিভিন্ন পর্যায়ের ৬৪২ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।যেখানে, ২লক্ষ ৬৯ হাজার ৫১০ জন ধারন ক্ষমতা রয়েছে। ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।জেলা পর্যায়ে ছাড়াও উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/