নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার:
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, ২০০ কি:মি: এর বেশী শক্তি নিয়ে উপকূল অতিক্রম করতে পারে
শুক্রবার (১২ মে) বাংলাদেশ আবহাওয়া দফতর থেকে প্রকাশিত আবহাওয়া বিদ মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ১০ এর মাধ্যমে জানানো হয়েছে,দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। এটি আজ ১২ই মে সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৯৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ – দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে(০২)নম্বর
দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীরসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
tawhidit.top/