Loading ...
  • Sat, 14 Mar 2026, 03:33 pm
আবহাওয়া ব্যানার

ঘূর্ণিঝড় “মোখা”মোকাবেলা স্বাস্থ্য বিভাগের ১০ নির্দেশনা

নিউজ রুম / ২৭২
বুধবার, ১০ মে, ২০২৩

স্যালাইন, পানি, সাপে কাটার ওষুধ মজুদসহ ১০ নির্দেশনা

অনলাইন প্রতিবেদক:

আসন্ন ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১০টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ গুলো স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ মে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় মোখায় পরিণত হবে। ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিম্নোক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

১. জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে।

২. উপকূলবর্তী জেলায় খাবার স্যালাইনসহ জরুরি ওষুধের পর্যাপ্ত মজুত রাখতে হবে।

৩. পর্যাপ্ত সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কাটার ওষুধ মজুত রাখতে হবে।

৪. উপকূলবর্তী এলাকায় মাঠ কর্মীদের মাধ্যমে নিয়মিত পরিদর্শন এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

৫. কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

৬. যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে কর্মকর্তা/কর্মচারীর নৈমিত্তিক ছুটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধান ও চিকিৎসকদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।

৭. স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখতে হবে।

৮. যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, সেগুলো প্রস্তুত রাখতে হবে।
৯. নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখতে হবে।

১০. সর্বোপরি সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/