Loading ...
  • Wed, 11 Mar 2026, 08:23 am
আবহাওয়া ব্যানার

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, শেরপুর

নিউজ রুম / ১৬৩
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর ৩০ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হতে এটিএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত দুই জন পুলিশ সসদ্য ও এটিএসআই (সশস্ত্র) হতে টিএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত একজন পুলিশ সসদ্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে জেলা পুলিশের পক্ষ হতে অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর; জনাব লুৎফর রহমান, আরওআই , রির্জাভ অফিস, শেরপুর-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/