Loading ...
  • Thu, 12 Mar 2026, 12:58 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ঈদপূনর্মিলনী উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিশেষ ক্রিড়া অনুষ্ঠান।।

নিউজ রুম / ২৫০
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নয়নাভিরাম গাইন( নয়ন) স্টাফ রিপোর্টার:

কলাপারায় ঈদপূনর্মিলনী উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিশেষ ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ প্রিয়জন কল্যান পরিষদের আয়োজন এ ক্রিড়া অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মানব পাচার অপরাধ ট্রাইবুনালের বরিশাল জেলা জজ মোঃ মনজুরুল হোসেন। এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জন কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ শাহীন মাতব্বর। ২ দিনের আয়োজনে ছিলো ঈদের দিন শনিবার বিকেলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রিতিম্যাচ। এ খেলায় আর্জেন্টিনা ৪/০ গোলে ব্রাজিলকে পরাজিত করে। ঈদের দ্বিতীয় দিন রবিবার বেলা ১১ টায় তৈলাক্ত কলাগাছে ওঠা প্রতিযোগিতা হয়। এতে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনেক চেষ্টার পরে ফয়সাল হাসান কলাগাছের মাথায় রাখা পুরস্কার স্পর্শ করতে সক্ষম হয়। এরপর দুপুরে সলিমপুর জামে মসজিদ সংলগ্ন পুকুরে সকলের জন্য উম্মুক্ত হাঁসধরা প্রতিযোগিতা আয়োজন করাহয়। এতে ৫০ এর অধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে মোঃ হানিফ খা হাঁসটিকে কব্জা করতে পেরে বিজয়ী হন। এর পর বিকেল ৩ টায় শেখকামাল শেতু সংলগ্ন মাদ্রসা মাঠে হাডুডু খেলা পরিচালিত হয়। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক মোঃ মোশাররফ সিকদার। সহযোগী পরিচালক ছিলেন প্রিয়জন কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা শাহীন মাতব্বর ও বেল্লাল মোল্লা। খেলায় ব্যাবসায়ী মোশাররফ কে হারিয়ে আনুমল্লিকের দল বিজয়ী হয়। বিকেল ৪ টায় দর্শকদের অংশ গ্রহনে হারিভাঙ্গা প্রতিযোগীতা অনুষ্টিত হয়, এতেও একাধীক প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রথম দিকে অনেকেই লক্ষভ্রস্ট হলেও শেষ মেষ দর্শক আজিজুলের নিশানা লক্ষ্যে পৌছে হারিটি ভাঙতে সক্ষম হয়। সর্বশেষ বিকেল ৫ টায় অনুষ্টিত হয় সিনিয়র বনাম জুনিয়র প্রিতি ফুটবলম্যাচ। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক অবসর প্রাপ্ত সেনা সদস্য মো সামসুল হক আকন। খেলায় সিনিয়র একাদশ ১/০ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানের ধারা বিবরনীর দায়ীত্ব পালন করেন স্রুতিমধুর ধারাভাষ্যকার, একসময়ের তুখোর ফুটবল খেলোয়ার, নাওভাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইভান মাতব্বর। পুরো অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগীতায় ছিলেন খুশি এগ্রো এন্ড ডেইরি ফার্মের সত্বাধীকারী বিশিষ্ট রাজনীতিবিধ মোঃ জুয়েল শিকদার। এছাড়াও পুরো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন ও বিশেষ আকর্ষণ ভাগ্য পরীক্ষা লটারীর ড্র আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রিয়জন কল্যান পরিষদ বনাম রংধনু ক্রীড়াচক্রের মধ্যকার প্রিতিম্যাচ খেলা শেষে অনুষ্ঠিত হবে। তাই সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে খেলা পরিচালনা কমিটি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/