Loading ...
  • Wed, 04 Mar 2026, 11:47 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও বিগ্রহ পুনঃস্থাপন

নিউজ রুম / ২০৬
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পুনঃনির্মান ও বিগ্রহ পুনঃস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় উলানিয়া বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম আখম জাহাঙ্গীর হোসাইনের সুযোগ্য ছেলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন। আরও উপস্থিত ছিলেন গলাচিপার বিশিষ্ট ব্যবসায়ী বাবুল কুন্ড, দশমিনা উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সঞ্জয় কুমার দাস, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ পাল, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, গলাচিপা উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার কামরুল, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ,পটুয়াখালী ব্যবসাহি বাবু অনিল দাস, উলানিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক হরি বাবু প্রমুখ। এ সময় অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পুনঃনির্মান ও বিগ্রহ পুনঃস্থাপন করেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বাবু সত্য রঞ্জন দাস। এ সময় সত্য রঞ্জন দাস বলেন, আজ মন্দিরের পুনঃ নির্মানের কাজ শেষ হয়েছে ও প্রতিমা বিগ্রহ পুনঃস্থাপন সম্পন্ন হয়েছে। পরে দুপুরে ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/