নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের বেসরকারী আবহাওয়া গবেষনাসংস্থা (BWOT) তাদের অফিসিয়াল ফেজবুক পেজের মাধ্যমে জানিয়েছে ঈদুল ফিতরের দিন শনিবার দেশের আকাশ আংশিক মেঘলাসহ ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এই দিন দেশের সিলেট , ময়মনসিংহ , ঢাকা ও চট্টগ্রামের বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল ও রংপুর বিভাগের অল্প কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র ২/১যায়গায় অল্প কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রবিবার দেশের আকাশ আংশিক মেঘলাসহ ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। এই দিন দেশের সিলেট , ময়মনসিংহ , ঢাকা ও চট্টগ্রামের বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের অল্প কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র ২/১যায়গায় অল্প কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতরের তৃতীয় দিন রোজ সোমবার দেশের আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। তবে দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে অল্প কিছু বজ্রবৃষ্টি হতে পারে। যার নির্দিষ্ট স্থান উল্লেখ করা সম্ভব নয়।
মোট কথা বলতে গেলে তাপপ্রবাহ দাবানল ১ এই ঈদে চলমান থাকবে। তাই আপনার একটু সচেতন ভাবে থাকবেন। বিশেষ করে বেশি বেশি পানি পান করবেন। এবং ছায়া যুক্ত স্থানে ঈদের জামাত আদায় করুন।
[ বিঃদ্রঃ – আবহাওয়া পরিবর্তনশীল। এটা শুধু সর্তকতা মাত্র।]
tawhidit.top/