Loading ...
  • Sat, 14 Mar 2026, 06:00 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় একশতাধিক অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন॥

নিউজ রুম / ৬৩০
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাষ্টার বাড়ীর আঙ্গীনায় বসে রোটারিয়ান এম. কাইয়ুম ইসলাম ঈদের নতুন পোশাক হিসেবে শাড়ি ও লুঙ্গী অসহায় মানুষের হাতে তুলে দেন। রোটারী ইন্টারন্যাশনাল এর ব্যানারে রোটারী ক্লাব অফ ঢাকা’র আরচ ক্লুম্প সোসাইটি (একেএস) সদস্য রোটারিয়ান মিতুলী মাহবুব ও জেসমীন চৌধুরী এর সহযোগীতায় এ ঈদবস্ত্র বিতরন করা হয়। এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. কালাম সিকদার, মন্নান গাজী ও মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, রোটারী ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছরই অসহায় গরীব মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়। এর ধারাবাহিকতায় কলাপাড়ায় একশতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে কলাপাড়ার কৃতি সন্তান ও রোটারী ক্লাব অব ঢাকা ডাউনটাউন এর সদস্য রোটারিয়ান এম. কাউয়ুম ইসলাম জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/