Loading ...
  • Wed, 11 Mar 2026, 12:29 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিশিষ্ট্য ব্যবসায়ী লিটন সাউগারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন

নিউজ রুম / ৬৭৪
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী মো. লিটন সাউগারের ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) কলাপাড়া মদিনাবাগ সংলগ্ন চায়না গার্ডেন রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, পৌর কাউন্সিলর মো. খালিদ হোসেনসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বিশিষ্ট্য ব্যবসায়ী ও লালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন সাউগার বলেন, প্রতিবছরই আমি এধরনের ইফতার মাহফিলের আয়োজন করে আসছি। এছাড়া প্রতিবছর ঈদ ও কোরবানীতে আমার নির্বাচনী ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে থাকি। আমি সকলের ভালোবাসা নিয়েই আগামীর পথগুলো চলতে চাই।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/