Loading ...
  • Tue, 10 Mar 2026, 01:00 am
আবহাওয়া ব্যানার

সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিউজ রুম / ৯৭
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সালথা মডেল প্রাথমিক বিদ্যালয় কক্ষে  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রাথমিক শিক্ষক সমিতি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা জনাব রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি অনন্ত কুমার বিশ্বাস, মোঃ শাহজাহান মোল্লা,সাংগঠনিক সম্পাদক মোঃ এসকেন্দার আলী,নির্বাহী সম্পাদক সঞ্জয় কর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুজ্জামান খান, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সমবায় সম্পাদক বেলায়েত হোসেন, পরিকল্পনা সম্পাদক ফয়সাল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আ‌গে আ‌লোচনা সভায় উপ‌জেলা পর্যা‌য়ে প্রাথ‌মিক শিক্ষার গুনগত মান বাড়া‌তে শিক্ষক‌দের ভুমিকা নি‌য়ে আ‌লোচনা করা হয়। এছাড়‌া শিক্ষকগণ তা‌দের বি‌ভিন্ন সমস‌্যা ও সমাধা‌নের বিষয়‌ নি‌য়ে আ‌লোচনা ক‌রেন। এর পর দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে দোয়া করা হয়। ইফতা‌র ও দোয়া মাহ‌ফি‌লের কার‌নে শিক্ষকদের মা‌ঝে সম্প্রতি বাড়‌বে এবং কা‌জের প্রতি আরও দা‌য়িত্বশীল হ‌বে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/