Loading ...
  • Mon, 09 Feb 2026, 03:30 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় দোকান ও প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে অভিযান

নিউজ রুম / ১৬৪
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দোকান ও প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১ টার সময় পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যাচাইকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। যাতে অগ্নিকান্ডের ভয়াবহ দুর্ঘটনা থেকে সবাই বাঁচতে পারে এবং ক্ষতির পরিমান কমে আসে। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের গলাচিপা উপজেলা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস, মিডিয়াকর্মীসহ আরো অনেকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/