পীরগঞ্জ প্রতিনিধি, রংপুরঃ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ২৩২৮ জন মানুষের মাঝে দশ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।
গতকাল ১৬ এপ্রিল (রবিবার) চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান শাহ্ , সরকারি দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু জাহের মোঃ সাইফুর রহমান, সচিব রফিকুল ইসলাম , প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যা গনমাধ্যমকর্মী ও সরকারি দলের নেতৃবৃন্দ ।
tawhidit.top/