Loading ...
  • Thu, 12 Mar 2026, 03:39 pm
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

নিউজ রুম / ১৭৯
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ প্রতিনিধি, রংপুরঃ রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ছাত্র, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে উপজেলা সদরের আরিফুল উলুম তাবলীকূল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা, ছওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, করিমন নেসা নূরানী হিফজুল কুরআন বালিকা মাদ্রাসা, দারুল উলুম মহিলা মাদ্রাসা, রামপুর উত্তর পাড়া বাইতুল মামুর শাহী জামে মসজিদ এবং সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এইসব ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, যুগ্ম সম্পাদক হাসান আলী প্রধানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/