Loading ...
  • Wed, 04 Mar 2026, 01:19 pm
আবহাওয়া ব্যানার

মহিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় রাখাইন যুবক নিহত : গুরুতর আহত-১

নিউজ রুম / ২২৮
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আল-আমিন
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মটরসাইকেল দূর্ঘটনায় কুয়াকাটার নিমাই মাতুব্বর(৪৫) নামের এক রাখাইন যুবকের মৃত্যু হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছেন থয়ং চিং নামের অপর এক রাখাইন যুবক।আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তার অবস্হা আশঙ্কা জনক।

নিহত ঐ যুবক কুয়াকাটা পৌরসভার মংথেপাড়া গ্রামে লোমো মাতুব্বরের ছেলে এবং গুরুতর আহত যুবক ধুলাসার ইউনিয়নের বৌলতলী পাড়া গ্রামের থিয়েটার চাচানের ছেলে।

বুধবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৮ টায় মহিপুরের সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ধুলাসার ইউনিয়নে যাওয়ার সংযোগ সড়কে এ দূর্ঘটনা ঘটে। এসময় তাদের সাথে থাকা একটি মটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানায়, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটতে পারে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/