Loading ...
  • Tue, 03 Mar 2026, 08:58 am
আবহাওয়া ব্যানার

ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম রাউন্ডে বিজয়ী ২৩৪ জন

নিউজ রুম / ২৩৪
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
কালের কণ্ঠ শুভসংঘ, স্কিল ল্যাব, ইসলামী ফাউন্ডেশন এর সহযোগিতায় গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত, কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উপদেষ্টা সাইমুন রহমান এলিট, গলাচিপা ফাউন্ডেশনের সভাপতি লুৎফর রহমান আওলাদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শুভসংঘের সদস্য নুরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ড প্রসঙ্গে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক ও উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী বলেন, প্রথম রাউন্ড থেকে বিজয়ী ২৩৪ জন নিয়ে আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আমরা গ্রান্ডফিনালের আয়োজন করব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/