Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:45 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন কর্মকর্তার ঋণ বিতরণ

নিউজ রুম / ১৭৩
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে নারী সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুরে নারী সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। এ সময় তিনি নারী সদস্যদের বলেন, ঘরে বসেও কাজ করে পরিবার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায়। আপনারা সকলে ঋণের এই অর্থ দিয়ে ঘরে বসে কর্মমুখী কাজ করবেন। বাড়িতে শাক সবজির গাছ লাগাবেন। এ থেকে বাড়তি আয় দিয়ে সংসারে খরচ করে অভাবের হাত থেকে বাঁচতে পারবেন। এ সময় ১০ জন নারী সদস্যদের মাঝে তিনি ঋণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মু মজিবর রহমান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/