Loading ...
  • Fri, 13 Mar 2026, 01:16 am
আবহাওয়া ব্যানার

বরগুনার বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ!

নিউজ রুম / ২৪২
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

“আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকা থেকে ২৯ মার্চ বুধবার বিকেল ০৫ টার দিকে মুজিবর রহমান খান অপহরণ করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। পরে ধর্ষণ শেষে প্রায় ৩০ ঘন্টা আটকে রেখে বৃহস্পতিবার রাতে মেয়েকে ছেড়ে দেয় ধর্ষণকারীরা। পরে কাওছার হোসেন নামে এক ব্যক্তি আমার মেয়েকে দেখে থানায় নিয়ে যায়” নিত্যকন্ঠ’কে এমনটাই জানান ভুক্তভোগী ঐ কিশোরীর বাবা।

বরগুনা জেলার বেতাগী উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অপহরণ করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত প্রধান আসামি হলেন বেতাগী পৌরশহরের ৯ নং ওয়ার্ডের খাড়াকান্দা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মুজিবর রহমান খান (৫০)।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৪ টার দিকে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন সন্ধ্যায় টার দিকে নিত্যকন্ঠ’কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পলতাক আসামি মুজিবর রহমানকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে এবং শনিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
অভিযুক্ত প্রধান আসামি মুজিবর রহমান ঘটনার পর থেকে পলাতক আছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/