Loading ...
  • Fri, 23 Jan 2026, 01:58 am
আবহাওয়া ব্যানার

এক বছর পূর্বে ছিনতাই হওয়া ফোন উদ্ধার করে মালিককে ফেরৎ দিলেন পুলিশ!

নিউজ রুম / ২১৫
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধি :

গত এক বছর পূর্বে ছিনতাই হওয়া একটি মোবাইলফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরৎ দিলেন তালতলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত দশটার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিতিতে উপ-পরিদর্শক রাকিব হোসাইন মোবাইলফোন সেটটির প্রকৃত মালিক মালিক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোঃ আল-আমিনকে ফেরৎ দেন।

তালতলী থানা সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে ঔষধ বিক্রয় প্রতিনিধি মোঃ আল-আমিন উপজেলার করইবাড়িয়া বাজার থেকে মার্কেটিংয়ের কাজ সেরে তালতলীতে ফেরার পথে কতিপয় দৃঃস্কৃতকারী তার মোটরসাইকেল থামিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও তার ববহৃত মোবাইলফোন সেটটি নিয়ে যায়। ছিনতাইকৃত মোবাইলফোন সেটটির মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকায় এর তার নিরাপত্তার জন্য তালতলী থানায় একটি সাধারণ ডায়রী করেণ। যার ডায়েরী নং- ৬৭০।
এক বছর পরে তালতলী থানার উপ-পরিদর্শক রাকিব হোসাইন তথ্য ও প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলফোন সেটের সিডিআর সংগ্রহ করে উপজেলার বড়বগী ইউনিয়নের কাজিরখাল এলাকার জামাল মৃধার ছেলে সোবাহান মৃধার কাছ থেকে মোবাইলফোন সেটটি উদ্ধার করে প্রকৃত মালিক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোঃ আল-আমিনকে বুঝিয়ে দেন।

তালতলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে নিত্যকন্ঠ’কে বলেন, এক বছর পূর্বে খোয়া যাওয়া মোবাইল সেটটি উদ্ধার করে প্রকৃত মালিক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোঃ আল-আমিনকে ফেরৎ দেনা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/