মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলী উপজেলাতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পণ্য মুদি দোকানে বিক্রি করার অপরাধে তালতলী বাজারের মুদি ব্যবসায়ী অনিল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে তালতলী বাজারের মুদি মনোহরদি ব্যবসায়ী অনিল চন্দ্র শীলের দোকান থেকে চিনি ৪১ কেজি, ডাল ৮০ কেজি, ও সয়াবিন তৈল ( ৩৬ বোতল ) ৭২ লিটার জব্দ করে দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় ১৪ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা নিত্যকন্ঠ’কে বলেন, মুদি মনোহরদি দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগে ওই দোকান মালিককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
tawhidit.top/