Loading ...
  • Thu, 12 Mar 2026, 08:48 am
আবহাওয়া ব্যানার

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

নিউজ রুম / ২০২
রবিবার, ২৬ মার্চ, ২০২৩

বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবসে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ মার্চ) সকাল ৮ ঘটিকায় স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নিহত সকল শহীদ মুক্তিযোদ্ধের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। কিছু সময় নীরব থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, পুষ্পস্তবক অর্পণ শেষে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মিজানুর রহমান কিশোর। জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন বদলগাছী ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ
বন ও পরিবেশ সম্পাদক বাবর আলী, সদস্য মাহবুব আলম জামিল।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, ,উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,সাধারণ সম্পাদক সুব্রত,
উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বজলুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সুজন, যুবলীগের প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল,যুবমহিলালীগের সভাপতি মমতাজ,রেহেনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারান সম্পাদক জাহিদ হাসান, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান, সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন, সেচ্ছাসেবক লীগের, পলাশ,শরিফুল।
প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/