Loading ...
  • Wed, 04 Mar 2026, 05:16 pm
আবহাওয়া ব্যানার

সাবেক এম.পি মোয়াজ্জেম হোসেন’র ২১ তম মৃত্যুবাষির্কী আজ

নিউজ রুম / ২৫৫
শনিবার, ২৫ মার্চ, ২০২৩

রাসেল মোল্লা কলাপাড়া

পটুয়াখালী ৪ আসনের সাবেক এম.পি ও ডিডিসি (জেলা উন্নয়ন সম্বনয়কারী), কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর ২১ তম মৃত্যুবাষির্কী আজ রবিবার (২৬মার্চ)। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদ এতিমখানা ও তাঁর জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর থানা মসজিদ এবং ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানী ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য তিনি ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি ২০০২ সালের আজকের এই দিনে (২৬মার্চ) খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/