Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার ও সুনাম ক্ষুন্নের অভিযোগ

নিউজ রুম / ২৭৯
শনিবার, ২৫ মার্চ, ২০২৩


মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় তরমুজের বীজ ক্রয়-বিক্রয় নিয়ে ভিত্তিহীন ও মিথ্যা অপবাদ দিয়ে ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন কলাপাড়া সদর রোডে অবস্থিত মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী মো. সোয়েবুর রহমান সোহাগ। অভিযুক্ত সাইফুল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘবছর ধরে অত্যান্ত সুনামের সহিত ব্যবসায়ী সোহাগ সার-বীজের ব্যবসায় পরিচালনা করে আসছেন। সিনজেনটা কোম্পানীর উপজেলা ডিলার হিসেবেও তিনি নিয়োজিত রয়েছেন। অভিযুক্ত সাইফুলকে ব্যবসায়ী সোহাগ কখনও দেখেননি এবং চিনেন না বলে অভিযোগে উল্লেখ করেন। অথচ সে সোহাগের নিকট থেকে সিনজেনটা কোম্পানীর ড্রাগন জাতের তরমুজের বীজ কিনেছেন বলে মিথ্যাচার করছে। অভিযোগকারী সোহাগ জোড় দিয়ে বলেন, আমি সিনজেনটা কোম্পানি থেকে যতগুলো পন্য কিনেছি তার সবগুলোর ক্রয় ও বিক্রয়ের ইনভয়েজ রয়েছে। ইনভয়েজের বাহিরে তিনি কোন বীজ বিক্রি করেননি। অভিযোগকারী সোহাগ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাইফুল যদি বীজ ক্রয়ের মেমো বা কোন ধরনের প্রমাণ দেখাতে পারেন তাহলে যা বিচার হবে তা সে মেনে নিবে। কিন্তু বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট, ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ ও সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে এ কাজগুলো করা হচ্ছে বলে ব্যবসায়ী সোহাগ দাবী করেন।

অভিযুক্ত সাইফুল বলেন, কলাপাড়া উপজেলায় সিনজেনটা কোম্পানীর ডিলার সোহাগের নিকট থেকে আমি দুই পাতা ড্রাগন জাতের তরমুজের বীজ কিনে তা চাষ করে ক্ষতিগ্রস্থ হয়েছি। তবে ক্রয়কৃত বীজের মেমো দেখতে চাইলে তার কাছে নেই বলে জানান।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/