Loading ...
  • Wed, 04 Mar 2026, 12:30 am
আবহাওয়া ব্যানার

বরগুনায় রাতের আঁধারে উপরে ফেলা হয়েছে তরমুজ গাছ!

নিউজ রুম / ২৪১
শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শসাতলী গ্রামের তরমুজ চাষি মোঃ হেলাল (৩০) এর তরমুজ খেত থেকে রাতের আঁধারে আশি শতাংশ গাছ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মোঃ হেলাল (৩০) জানান- গত মঙ্গলবার তারিখ জলিল মৃধা তার তরমুজ খেতে কাজ করার সময় তার তরমুজ খেতের কিছু গাছ নষ্ট করে এই কথা বললে জলিল তার জমি মালিকের কাছে বিষয়টি নিয়ে কিছু উস্কানি মূলক কথা বললে তার জমি মালিক হাতেম আলী তার স্ত্রী এবং পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে জমি ছেড়ে দেওয়ার কথা বলে । জমি ছেড়ে না দিলে তার তরমুজ খেতের গাছ সব উপরে ফেলে দিবে এধরনের হুমকি দেয় । ওই দিন তিনি রাত সাড়ে বারোটা পর্যন্ত খেতে কাজ করে বাড়িতে যায় । পরে সকাল বেলা খেতে এসে দেখে তার খেতের প্রায় আশি শতাংশ গাছ উপড়ে ফেলা হয়েছে। যাতে করে তার প্রায় ১ লক্ষ টাকার মতো লোকসান হয়েছে বলে ধারনা করছেন।

তিনি আরো জানান – এ ব্যাপারে তিনি তার জমি মালিক মোঃ হাতেম আলী ও জলিল মৃধার নামে ৯ নং এমৎবালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত হাতেম আলীর সাথে একাধিকার যোগাযোগ করেও পাওয়া যায়নি পরে তার নম্বর থেকে তার স্ত্রী মোসাঃ শাহিনুর মুঠো ফোনে জানান, এক হাতে কখনো তালি বাজে না তার স্বামী জলিল মৃধার ব্যাপারে মোঃ হেলাল এর সাথে কথা বলতে গেলে হাতেম তার সাথে উত্তেজিত হয়ে পরে পরে। পরে তার স্বামীয় হাতেম আলী ও উত্তেজিত হয়ে অনেক কথা বলেছে । কিন্তু তিনি হাতেমের খেত থেকে গাছ উপড়ে ফেলার মতো কাজ করতে পারে না এবং কখনই করেনি এই কাজ তিনি ।

ইউনিয়ন পরিষদে অভিযোগের ব্যাপারে তিনি বলেন, অভিযোগের ব্যাপারে তারা জেনেছে । এ ব্যাপারে চেয়ারম্যান সাহেব যেদিন ডাকবে সেদিন তারা গিয়ে তা সত্যি কথা তাই বলবেন ।

আর জলিল মৃধা বলেন, তিনি অভিযোগের ব্যাপারে অবগত নয় ।

৯নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির মুঠোফোনে জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন তদন্ত করে আগামী সোমবারে আমার ইউনিয়ন পরিষদ আদালতে সুষ্ঠ বিচার করা হবে।

মোঃ শাজনুস শরীফ বরগুনা,
মোবাইলঃ০১৭০০৮৪৯২৫৬
তারিখঃ১৮ মার্চ ২০২৩


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/