শফিকুল ইসলাম
বরিশালের আগৈলঝাড়ার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সাবেক সচিব ও রাষ্ট্রদূত আঃ মান্নান হাওলাদারের সভাপতিত্বে ১৮ ই মার্চ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আঃ রইচ সেরনিয়াবাত বলেন – শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা মন বিকাশে সহযোগীতা করে। আর খেলাধুলার সাথে নিজস্ব সংস্কৃতি একটি জাতির পরিচয় তাই বাঙালী জাতির পরিচয় হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আবেগের সাথে বার,বার কেতনার বিলের কথা স্মরণ করিয়ে দেন! কেতনার বিলের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তিনি আরও বলেন, কোন শিক্ষার্থী যেন অকালে শিক্ষা থেকে ঝরে না পরে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক,রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার এছাড়াও রংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইদ্রিস হোসেন , থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী সুরুজ, আওয়ামীলীগ নেতা মফিজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোনায়েদ মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফখরুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজান, ১ং ওয়ার্ড মেম্বার সঞ্জয় রায় ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন ৩ নং ওয়ার্ড মেম্বার বি এম খোকন ৪ নং ওয়ার্ড মেম্বার হাবুল ঘরামী ৫ নং ওয়ার্ড মেম্বার ওলি ফকির , উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
tawhidit.top/