জগদীশ মন্ডল
আগৈলঝাড়াপ্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। গতকাল শুক্রবার সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে উপজেলা প্রশাসন কেক কাটেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
tawhidit.top/