Loading ...
  • Mon, 16 Mar 2026, 03:36 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ রুম / ২২২
শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট রাহমানিয়া ফাজিল মাদ্রাসা’র আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু হয় এ ক্রীড়া প্রতিযোগিতা।

দুপুর পর্যন্ত দৌড়, বালিশ বদল, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মশাল দৌড় সহ ৫১ ধরনের খেলায় প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পীরেরহাট রাহমানিয়া ফাজিল মাদ্রাসা’র প্রিন্সিপাল মুহাম্মদ দোলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান শাহ্ তিনি তার বক্তব্যে বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এজন্য সবাই কে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ভাবে পড়াশোনা করার তাগিদ দেন।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু হেনা মুহাম্মদ মোস্তফা কামাল,মোঃ শরিফুল ইসলাম,মোঃ মমিনুল ইসলাম,জাহিদুর রহমান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/