Loading ...
  • Wed, 04 Mar 2026, 11:48 pm
আবহাওয়া ব্যানার

বরগুনা’র তালতলীতে উপ-নির্বাচন চলছে!

নিউজ রুম / ৩১৩
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা’র তালতলী উপজেলার হরিনখোলা ইউনিয়ন পরিষদ, সদস্য পদে ইভিএম পদ্ধতিতে আজ ১৬ মার্চ, উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালতলী’র ৫নং বড়বোগী ইউনিয়নের, হরিনখোলা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ ছোমেদ মোল্লা ২০২৩ সালের ২১ জানুয়ারি বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।

ফলস্রুতিতে নির্বাচন অফিসের ঘোষিত
তফসিল অনুযায়ী আজ ১৬মার্চ বৃহস্পতিবার, হরিনখোলা সিএনএ দাখিল মাদ্রাসা কেন্দ্রে
ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

হরিনখোলা, চরপাড়া ও সওদাগরপাড়া’র নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২১০৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংক্ষা ১০৫৬ জন ও নারী ভোটার সংক্ষা ১০৪৭ জন।

নির্বাচনে একটি ইউনিয়ন পরিষদ সদস্য পদে মোট ৩ জন প্রতিদন্দিতা করছেন। যাদের মধ্যে মোঃ শাহ আলম হাওলাদার (মোরগ) প্রতীকে ও (সাবেক ইউপি সদস্য) মোঃ নুর আলম মুন্সি তালা প্রতিকে এছাড়াও হরিনখোলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সদ্য প্রয়াত ইউপি সদস্য ছোমেদ মোল্লার মেজো ছেলে মোঃ জসিম মোল্লা, ফুটবল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার বলেন, ইভিএম ভোটিং পদ্ধতিতে আজ সকাল ০৮:৩০ টা থেকে শুরু হয়ে বিকাল ০৪ঃ৩০ টা পর্যন্ত হরিনখোলা সিএনএ দাখিল মাদ্রাসা কেন্দ্রে’র মোট ৬ টি কক্ষে ৬ টি ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে এ ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
মোঃ শাজনুস শরীফ বরগুনা,
মোবাইলঃ ০১৭০০৮৪৯২৫৬
তারিখঃ ১৬ মার্চ ২০২৩


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/