Loading ...
  • Sat, 12 Sep 2026, 04:46 pm
আবহাওয়া ব্যানার

সালথায় দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

নিউজ রুম / ৩১৫
সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সালথা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নে ২৩০ জন দুস্থ নারীদের মাঝে ভিজিডির জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৩ মার্চ) রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা পাট উন্নয়ন  কর্মকর্তা আব্দুল বারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন,  ইউনিয়ন পরিষদ সচিব জাহিদুর রহমান, বাচ্চু মিয়াসহ ইউনিয়ন পরিষদ মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন বলেন,  আমার ইউনিয়নে ভিজিডির অধীনে ২৩০ জন দুস্থ মহিলাদের বাছাইপূর্বক প্রত্যেককে প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে জানুয়ারি মাস থেকে  আগামী ২ বছর মেয়াদে তারা এ চাল পাবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/