Loading ...
  • Thu, 12 Mar 2026, 03:52 pm
আবহাওয়া ব্যানার

উঠান বৈঠকে ভোটার সমর্থকদের উচ্ছ্বাস নৌকার বিজয় ছিনিয়ে আনতে বদ্ধ পরিকর ধানখালীবাসী

নিউজ রুম / ৩৩২
শনিবার, ১১ মার্চ, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া
(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে বদ্ধ পরিকর ধানখালী ইউনিয়নের ভোটার ও সমর্থকরা। শুক্রবার বিকেলে ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজার সংলগ্ন কলেজ মাঠে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক হয়েছে। বৈঠকে ধানখালী ইউনিয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাদা পারভেজ টিনু মৃধাকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন বক্তারা। এসময় উপস্থিত সকল ভোটার সমর্থকরা ছিলো অত্যান্ত উছ¦াসিত। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিপুল ভোটে নৌকার বিজয় হবে বলে তারা সমস্বরে সম্মতি জানান। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। এতে সভাপত্বি করেন স্থানীয় ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহাদূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন মোল্লা। এছাড়া কলাপাড়া উপজেলা, ধানখালী ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের একাধীক নেতা-কর্মী নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন। এসময় এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত ভোটার-সমর্থক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন ধানখালী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/