মো. ওমর ফারুক,স্টাফ রিপোর্টার কলাপাড়া (পটুয়াখালী): প্রচার-প্রচারণায় জমে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠ। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও সমর্থকরা। বৃস্পতিবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোনাপাড়া গ্রামের মুজিব কিল্লায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক হয়েছে। বৈঠকে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের দুই বারের সফল সাবেক চেয়াম্যান ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবিএম হুমায়ুন কবিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটার ও সমর্থকদের কাছে ভোট প্রার্থনা করেন বক্তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি ও কলাপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। উঠান বৈঠকে সভাপত্বি করেন স্থানীয় আ.লীগের ওয়ার্ড সভাপতি যতিন বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সিনিয়র সাংবাদিক হাবিবুল্লাহ রানা ও সাবেক ইউপি সদস্য রাইসুল ইসলাম ঈসমাইল। অন্যান্যের মধ্যে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, আ.লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল আহসান লিটন উপস্থিত ছিলেন। এছাড়া বালিয়াতলী ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের একাধীক নেতা-কর্মী নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন। এসময় এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সহ¯্রাধীক ভোটার-সমর্থক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা আ.লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মজিবর রহমান।
tawhidit.top/