Loading ...
  • Thu, 12 Mar 2026, 07:40 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হামলার অভিযোগ

নিউজ রুম / ৩২৪
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা মার্কার সমর্থকরা মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নৌকার সমর্থকদের উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নৌকার সমর্থকরা আগে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন হাত পাখার সমর্থকরা। শুক্রবার (১০ মার্চ) সকালে নৌকা মার্কার সমর্থকরা প্রচার প্রচারণার কাজে বের হয়ে ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মিরাবাড়ি এলাকার সড়কে আসলে হাতপাখা মার্কার সমর্থকরা অতর্কিতভাবে এ হামলা চালায়। এতে নৌকার কয়েকজন ভোটার-সমর্থক আহত হয়। আহতরা হলেন মো. জালাল (৩৮), জিদান (২২), শাহজাহান (৩৫), রিয়াজ (২৫), নেসার (৩৮), শমেজ উদ্দিন মৃধা (৫৫)। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, হাত পাখার দুইজন সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/