Loading ...
  • Tue, 03 Mar 2026, 11:11 pm
আবহাওয়া ব্যানার

হাবেলী দয়ারামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিল

নিউজ রুম / ১৭১
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সেক লাবলুঃ

সোমবার ফরদিপুর সদরের গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ঠ আলেমেদ্বীন ও প্রখ্যাত ওয়ায়েজ হযরত মাওলানা মুফতী যোবায়ের আহমদ, খতিব, মতিঝিল সরকারি কলোনী জামে মসজিদ ও মুহতামিম , জামিয়া রশীদিয়া মাদ্রাসা, ঢাকা।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা মুফতী মনিরুজ্জামান সাহেব, ভাইস প্রিন্সিপাল, আইডিয়াল মাদ্রাসা, খাবাসপুর, ফরিদপুর। হাফেজ মাওলানা মুফতী রাকিবুল ইসলাম, মুহাদ্দিস, জামিয়া দারুল উলুম মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম বয়ান করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আইয়ুব হারিচ মিয়া, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গেরদা ইউনিয়ন, জনাব মোঃ আরিফ হোসেন, চেয়ারম্যান, গেরদা ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, গেরদা ইউনিয়ন, জনাব শাহ মোঃ এমার হক, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যা্ন পদপ্রার্থী, জনাব রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, গেরদা ইউনিয়ন ৯নং ওয়ার্ড, জনাব আয়নাল হক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গেরদা ইউনিয়ন ৯নং ওয়ার্ড, জনাব নুরুল ইসলাম বাবলু, সদস্য, গেরদা ইউনিয়ন পরিষদ, জনাব সরোয়ার হোসেন, মেম্বার পদপ্রার্থী, জনাব শাহানাজ বেগম, মহিলা মেম্বার পদপ্রার্থী, স্বপ্না নাজনীন, মহিলা মেম্বার পদপ্রার্থী, মাহফুজ ফজলসহ এলাকার মুরুব্বি ব্যক্তিবর্গ।

মাহফিলে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মালেক মুন্সি, অবসর প্রাপ্ত শিক্ষক, জেলা স্কুল, ফরিদপুর। সার্বিক তত্বাবধানে ছিলেন জনাব মোঃ মুজিবুর রহমান, সভাপতি, হাবেলী দয়ারামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

আরজ গুজারে মাহফিল পরিচালনা কমিটি ও যুব সমাজ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/