Loading ...
  • Thu, 05 Mar 2026, 07:41 am
আবহাওয়া ব্যানার

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর নতুন কমিটি গঠন, সভাপতি বেল্লাল সম্পাদক নীরব

নিউজ রুম / ২৬৭
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’র ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ মার্চ ২০২৩) রাত ১০ টার দিকে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদারকে সভাপতি ও কবি মোঃ হাবিবুর রহমান নীরবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির অফিসিয়াল গ্রুপে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নির্বাহী সভাপতি সিমু সাকিল, প্রধান সমন্বয়ক রাশিদুল হাসান মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি শ্রীমতি শংকরী সাহা ও আছিয়া হক তিথি, সহ-সভাপতি জেসমিন ইসলাম ও প্রভাবতি বিশ্বাস লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জহির কিব্রিয়া, সাংগঠনিক সম্পাদক মুহা. সামছুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনোভা তুশিন, আবৃত্তি ও সাংস্কৃতিক সম্পাদক জাহানারা রেখা, গ্রুপ মনিটরিং সম্পাদক এন এ রিমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর বেলাল আহমেদ, সাহিত্য সম্পাদক মোঃ কাওছার আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আজাদ আলী, ধর্মবিষয়ক সম্পাদক মোতাব্বির হোসেন, দপ্তর সম্পাদক রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য চৈতালি দাস মজুমদার (ভারত), মোঃ কবির আহম্মেদ, ইসমত আরা ও মোঃ শুকুর মাহমুদ।

এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন- মোসলেহ উদ্দিন, মোঃ আলমগীর জুয়েল, প্রফেসর ডাঃ মোহাম্মদ হোসেন, জিয়াউদ্দিন জেইন আমিনুল ইসলাম, জহিরুল হক বিদ্যুৎ, ডা.আব্দুল হাকিম, মুন্সী কবির হোসেন, কে.সি মন্ডল, মোঃ ফয়জুর রহমান, সুলতানা পারভীন, মাইনুদ্দিন আল আতিক, শাহজাদা রিদওয়ান তাসলিমা বেগম, প্রভাস চন্দ্র সাহা, নিজাম উদ্দিন নবাব।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোঃ বেল্লাল হাওলাদার বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্যপ্রেমীদের সুস্থ সাহিত্য বিকশিত করার লক্ষ্যে ‘বিশুদ্ধ সাহিত্য চর্চায় এগিয়ে যাক সাহিত্য সমাজ, জেগে উঠুক মানবতা’-এই স্লোগানকে সামনে রেখে-২০১৯ খ্রিস্টাব্দের ১৪ই ডিসেম্বর গ্রুপটির আত্মপ্রকাশ ঘটে। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। আমরা নতুন কমিটির মাধ্যমে আবারও নতুন উদ্যমে কাজ করবো, ইনশাআল্লাহ।’

এছাড়াও তিনি বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ ভিন্নধারার একটি সাহিত্য সংগঠন। হাঁটি হাঁটি পা পা করে প্রাণের মেলা পরিবার ধীরে ধীরে সামনের দিখে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে স্বল্প সময়ে সকলের আন্তরিক সহযোগিতায় দেশ ও বিদেশে বাংলা ভাষাভাষী সাহিত্যাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।’


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/