Loading ...
  • Mon, 09 Feb 2026, 02:25 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নিষিদ্ধ ৫ মন ওজনের ৭ টি শাপলা পাতা মাছ জব্দ

নিউজ রুম / ১৪৩
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫ মন ওজনের নিষিদ্ধ ৭ টি শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার বিকাল পাঁচটায় নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করে। তবে এসময় আটক করতে পারেনি। পরে জব্দকৃত মাছ মাটি চাপা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭ টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু জেলেদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/