Loading ...
  • Wed, 04 Mar 2026, 04:40 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের পত্নীচড়া বাজার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নিউজ রুম / ৮০৯
সোমবার, ৬ মার্চ, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধি:

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া বাজার মসজিদের (০৩) তলা পূর্ণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ মার্চ (রবিবার) বেলা ২টায় উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্নীচড়া বাজার জামে মসজিদের পূর্ণ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন আলহাজ্ব মতিয়ার রহমান।

ভিত্তি প্রস্তরের আগে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় পার্টি’র পীরগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক নূর আলম যাদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বকুল মিয়া মাস্টার, মাহবুব আলম, রেজাউল করিম, লুৎফর রহমান মাস্টার, নাইমুল ইসলাম,কাজী মোঃ শাহজাহান আলী প্রমুখ।
উদ্বোধন শেষে অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/