Loading ...
  • Tue, 10 Mar 2026, 12:46 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শ্রী শ্রী হরি- গুরুচাঁদ শেবাশ্রমে চলছে ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও কবিগান

নিউজ রুম / ৩১৫
শনিবার, ৪ মার্চ, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার, কলাপাড়া।।

বিশ্ব মঙ্গল কামনায় ও মানব জাতীর কল্যানের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও কবিগান চলছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামে সার্বজনীন শ্রী শ্রী হরি- গুরুচাঁদ শেবাশ্রমে বাংলা ১৮,১৯,২০, ফাল্গুন মোতাবেক ৩,৪,৫ মার্চ শুক্র,শনি ও রবি এই ৩ দিন ব্যাপী এ হরিনাম সংকীর্তন ও কবিগান চলবে। শুক্রবার (৩ রা মার্চ) থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। চলবে (৪,৫ ই মার্চ) রবি ও সোমবার পর্যন্ত।

এ তিন দিনের অনুষ্ঠান সূচির মধ্যে থাকছে ১৮ ই ফাল্গুন ৩ রা মার্চ শুক্রবার প্রথম দিন ভোর ৫ টায় মঙ্গলঘট স্থাপন ও ভোর আরতী কির্তন,সকাল ১০ টায় বাল্যভোগ,বিকেল ৫ টা থেকে ঠাকুরের দল আগমন রাত ব্যাপী ডঙ্কাকাশিতে হরিনাম সংকীর্তন।

দ্বিতীয় দিন (১৯ ফাল্গুন ৪ ঠা মার্চ) শনিবার বেলা ১০ টায় বাল্যভোগ,দুপুর ১ টায় ঠাকুরের ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরন, রাত ৮ টায় কবিগান।

তৃতীয় দিন ২০ শে ফাল্গুন রাত ৮ টায় কবিগান। উভয় দিন কবিগান পরিবেশন করবেন দক্ষিণ বঙ্গের স্বনামধন্য কবিয়াল উজ্জ্বল সরকার ও মিল্টন সরকার। উক্ত অনুষ্ঠানে সকল ধর্মবর্ন নির্বিশেষে সকল ভক্তদের উপস্থিতি একান্ত কাম্য।

আমন্ত্রণে মন্দীর ও অনুষ্ঠান পরিচালনা কমিটি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/