Loading ...
  • Wed, 11 Mar 2026, 09:04 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

নিউজ রুম / ২০১
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক

পটুয়াখালীর কলাপাড়ায় আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিশিষ্ট কথা সাহিত্যিক হাসেমরেজা সম্পাদিত পত্রিকাটি ১০ পেরিয়ে ১১ বছরে পদার্পন উপলক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ রা মার্চ) বেলা ১২ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ার ম্যান শাহিনা পারভীন সিমা। বিশেষ অতিথি হিসেবে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচআর মুক্তা,এখন টিভি কলাপাড়া প্রতিনিধি মোঃ জসিম পারভেজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আ:সালাম বিশ্বাস,কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু( নিলয়), সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস,এম আলমগীর হোসেন। এছাড়াও কলাপাড়া ও কুয়াকাটার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বক্তারা পত্রিকাটির বিভিন্ন দিক নিয়ে আলোচানা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সবশেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করাহয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/