Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:29 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত

নিউজ রুম / ১৮৫
বুধবার, ১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার রাসেল মোল্লা(কলাপাড়া)

আমার জীবন আমার সম্পদ,বীমা করে থাকবে নিরাপদ এই স্লোগান নিয়ে কলাপাড়ায় জাতীয় বিমা দিবস ২০২৩ পালিত হয়েছে।

বুধবার (১ লা মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাষনের আয়োজনে দিবসটি উৎযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বীমা দিবস উপলক্ষে একটি রেলী বেরকরাহয় এর পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/