স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বদলগাছীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু,সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষন কর্মকর্তা সুশান্ত কুমার মন্ডল,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নাজমুল হক,, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম,উপজেলা কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক সুব্রত, ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫টি ষ্টল বসিয়ে গরু,ভেড়া,ঘোড়া,কবুতর সহ বিভিন্ন প্রাণি প্রর্দশিত হয়। সকল খামারীদের শ্রেনী ভেদে পুরুস্কার প্রদান করা হয়।
tawhidit.top/