Loading ...
  • Tue, 10 Mar 2026, 01:01 pm
আবহাওয়া ব্যানার

ফরিদপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নিউজ রুম / ৩১২
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩


শেখ লাভলু ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছে থেকে ৬ হাজার ১’ শত ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে জেলা সদরের ধোপাকান্দি এলাকায় ও জেলার ভাঙ্গায় একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকেরা হলেন, ফরিদপুর সদরের ধোপাকান্দি এলাকার জাফর আলী শেখের ছেলে জান্নাতুল ইসলাম (২০), গেরদা ইউনিয়নের বাখুন্দা এলাকার মো. মোশারফ মিয়ার ছেলে সাকির হোসেন সোহেল (৩৬) ও ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে এমদাদুল চৌধুরী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় ও ভাঙ্গা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/