Loading ...
  • Tue, 03 Mar 2026, 11:05 am
আবহাওয়া ব্যানার

ভূমিদস্যু ইউনুসের কবল থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী

নিউজ রুম / ২৫৯
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে একটি পরিবারের জুলুম অত্যাচার সইতে না পেরে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় সুধীরপুর গ্রামে শত শত মানুষ এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দক্ষিাণাঞ্চলের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এই মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ইউনুসের ৬ মেয়েকে ব্যবহার করে মানুষকে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে জমি দখল করে নিচ্ছে পরিবারটি।

এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক নারী পুরুষ তাদের হামলার শিকার হয়েছে। তাই জুলুম নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান মানববন্ধন কারীরা। মানববন্ধনে অংশগ্রহনকারী হারুনুর রশিদ জানান,মেয়েদের ভয় দেখিয়ে তার জমি দখলে রেখেছে ওই পরিবারটি। প্রতিবাদ করলেই নানান লাঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের।

রাজিয়া বেগমের অভিযোগ, সামান্য বাক বিতন্ডায় দা হাতে হামলা চালিয়েছে ইউনুচ মিয়ার কন্যারা।

গৃহবধূ আয়শা বলেন, তার শশুর বাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে পেয়ে অমানুসিক নির্যাতন করেছে ওই বাড়ির ছেলে মেয়েরা।

একই অভিযোগ, মানববন্ধনে উপস্থিত শতাধিক নারী পুরুষের। এবিষয়ে জানতে একাধিক মাদক মামলার আসামী অভিযুক্ত বনি-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/