Loading ...
  • Sat, 14 Mar 2026, 08:05 pm
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীর গলাচিপায় গণপিটুনিতে একজন নিহত

নিউজ রুম / ২৭৫
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপায় বসতবাড়িতে দস্যুতা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে লিটন (৪০) নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গন পিটুনির শিকার ওই ব্যাক্তির মৃত্যু হয়। গলাচিপা থানা অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিটন খন্দকার ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,সোমবার রাত দেড়টায় উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের নজরুল গাজির ঘরে ঢুকে দস্যুতা করে নজরুলের ছেলে ইউসুবকে লিটন ছুরি মেরে আহত করে। পরিবারের লোকজনের ডাকচিৎকারে স্থানীয় জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে আহত অবস্থায় তাকে রাত তিনটায় গলাচিপা হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মুত্যুবরণ করে।গলাচিপা থানা অফিসার ইন চার্জ ওসি শোনিত কুমার গায়েন বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/