Loading ...
  • Mon, 09 Feb 2026, 03:10 am
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল পুরিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ রুম / ১৬৮
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

জগদীশ মন্ডল আগৈলঝাড়া প্রতিনিধি।

বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল,কারেন্ট জাল ও চট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বুধবার(১৫ ই ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বুধবার
আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/