Loading ...
  • Sat, 14 Mar 2026, 07:44 pm
আবহাওয়া ব্যানার

ফাল্গুন সাজে সেজে উঠেছে স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস,বসন্ত বরণ উৎসব পালন করেছে শিক্ষাথীরা

নিউজ রুম / ২০৮
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩


ইসরাত জাহান দোলা ক্যাম্পাস প্রতিনিধি।

“আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।”

পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এদিনে বসন্ত বরণ উৎসব পালন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারী) পয়েলা ফাল্গুন কে কেন্দ্র করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপী বসন্ত বরণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ নওজিয়া ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষকমন্ডলী এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনটিকে উৎযাপনে ছিল উৎসব মুখর পরিবেশে নানা আয়োজন। ফাগুনের আগুন ধরা রঙে হৃদয় রাঙানো বাসনা নিয়ে শিক্ষক সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেজেছে বাহারি রংয়ের শাড়ি পাঞ্জাবিতে। দক্ষিণা হওয়া এবং মাঝে মাঝে পাখির কিচির-মিচির শব্দ যোগ করেছে এক ভিন্ন মাত্রা। বসন্ত বরণ উৎসব কে ঘিরে শিক্ষাথীদের পদচারনায় প্রানচঞ্চল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বেলা ১১ টায় এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ নওজিয়া ইয়াসমিন। এর পর কবিতা আবৃত্তি,নাচ ও গানে দিনভর অনুষ্ঠানটি উৎযাপন করা হয়। দিনটির প্রতিটি মুহুর্ত ছিল আনন্দঘন। হৈ-হুল্লোড়ে মেতেছিল শিক্ষার্থীরা। আনন্দ মুহূর্তকে স্মৃতির পাতায় ধরে রাখতে সেলফি ও ফটোশেসনে মেতে ছিল প্রায় প্রত্যেক শিক্ষার্থী। বিভিন্ন বিভাগের বন্ধুবান্ধব, সিনিয়র- জুনিয়র এর মেলবন্ধনের দৃষ্টান্ত হিসেবে ধরা দেয় দিনটি। সকলের সাথে আনন্দ,ভাগাভাগির এসময়গুলো জীবনে বারবার ফিরে আসুক প্রতিটি জীবনে প্রতিদিন। বিশ্ববিদালয় ক্যাম্পাস এই ভাবে মুখরিত থাক শিক্ষার্থীদের পদচারণায়। অটুট থাকুক বন্ধুত্ব এই প্রত্যাশা মহানের দরবারে সকলের।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/