কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
খাবারের জন্য কুকুরের সঙ্গে লড়াই করতে গিয়ে আহত হয় বিলুপ্ত প্রজাতির বাজপাখি। এটিকে উদ্ধারের পর চিকিৎসা শেষে সুস্থ করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বনবিভাগের সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে পাখিটিকে অবমুক্ত করা হয়। এসময় অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুর রহমান শাওন, আবুল হোসেন রাজু, মহিব্বুল্লাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুয়াকাটার তুলতালী গ্রামের একটি বিলে খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে বাজপাখির তুমুল যুদ্ধ চলছিলো। বিন্দুমাত্র একে অপরকে ছাড় দিতে নারাজ। এমন দৃশ্য দেখেছেন ওই গ্রামের আনেকেই। এতে আহত হয় বাজপাখি। বাঁ পাশের পাখায় কিছুটা ক্ষত হয়েছে। খবর পেয়ে আহত অবস্থায় পাখিকে উদ্ধার করে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। গত দু’দিন ধরে পাখিটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তবে এটি পথ ভুলে হয়তো এসেছে। ক্ষুদার কারনে ওই মাঠে নেমে এসেছে। আগে এমন বাজ পাখি আকাশে উড়তে প্রায়ই দেখা যেত বলে স্থানীয়রা জানান।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, আমাদের এক সদস্য আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করেছে। অসুস্থ থাকায় নোঙ্গর খানায় রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। বনবিভাগের অনুমতিক্রমে বাজপাখিটি অবমুক্ত করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
tawhidit.top/